How to find or check registered doctor
নিবন্ধনভূক্ত ডাক্তার চেনার উপায়:
যদি প্রশ্ন করা হয় কয়েকটি মহৎ বা নোবেল পেশার নাম বলতে? বেশিরভাগ মানুষের মাথায় ডাক্তার শব্দটি আসাই স্বাভাবিক!
ছোটবেলায় আমরা রচনা বা প্যারাগ্রাফে পড়তাম শিক্ষকতা একটি মহান পেশা, ডাক্তারি মহৎ পেশা ইত্যাদি ইত্যাদি|
তবে আমি বিশ্বাস করি মহত্ত্ব পেশায় নয় বরং ব্যক্তির উপর নির্ভর করে|
ইংরেজিতে একটি কথা আছে Nobility is not in the profession but in the individual.
সারাবিশ্বে, আমাদের দেশও এর ব্যতিক্রম নয় চিকিৎসকদেরকে সম্মানিত ব্যক্তিবর্গ হিসেবে গণ্য করা হয়| চাইলেই ডাক্তার হওয়া যায় না! ডাক্তার হতে গেলে মেধা মনন অধ্যাবসায় ইত্যাদি প্রয়োজন | কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যক্তি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও, ভুয়া ডিগ্রী ও ডাক্তার ট্যাগ লাগিয়ে সমাজের মানুষের সাথে প্রতারণা করতে দেখা যায় | যা সমাজ তথা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর|
এরূপ অসাধু নামধারী ডাক্তার চেনা আসলেই কষ্টসাধ্য| তবে কখনো সন্দেহ হলে ডাক্তার, “বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল” কর্তিক নিবন্ধিত কিনা তা যাচাই করার সুযোগ রয়েছে|
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল দেশের চিকিৎসা সেবা, মেডিকেল শিক্ষা, চর্চা ইত্যাদি আন্তর্জাতিক মান অনুযায়ী বজায় রাখা ও তদারকির কাজ করে থাকে| BM&DC এর ওয়েবসাইটে গিয়ে search doctor মেনুতে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিলে ডাক্তার নিবন্ধিত কিনা তা জানা যায়| ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার সাধারণত তার প্রেসক্রিপশনে উল্লেখ করা থাকে |
নিচে লিংক দেয়া হল
Click Here নিবন্ধনভূক্ত ডাক্তার চেনার উপায়
